বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০১০
প্রার্থনা কবিতাটা সর্বশেষ পড়েছি সম্ভবত ক্লাশ সেভেনে থাকতে। আজ এত বছর পর আবার কবিতাটা পড়তে ইচ্ছা করছে। আল্লাহর কাছে আমাদের চাওয়ার কোন শেষ নেই। আল্লাহ আমাদের সঠিক পথে পরিচালনা করুক এই দোয়া করি। অনেক খুজে কবিতাটা বের করলাম। কবিতাটা থাকুক আমার ব্লগে-
প্রার্থনা
সুফিয়া কামাল
তুলি দুই হাত করি মোনাজাত
হে রহিম রহমান
কত সুন্দর করিয়া ধরণী
মোদের করেছ দান,
গাছে ফুল ফল
নদী ভরা জল
পাখির কণ্ঠে গান
সকলি তোমার দান।
মাতা, পিতা, ভাই, বোন ও স্বজন
সব মানুষেরা সবাই আপন
কত মমতায় মধুর করিয়া
ভরিয়া দিয়াছ প্রাণ।
তাই যেন মোরা তোমারে না ভুলি
সরল সহজ সৎ পথে চলি
কত ভাল তুমি, কত ভালোবাস
গেয়ে যাই এই গান।

0 টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন